২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

বলিউডে পা রাখছেন চঞ্চল চৌধুরী!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫৫ বিকাল

বর্তমানে জনপ্রিয়তার একেবারে তুঙ্গে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এই জনপ্রিয়তার মাঝেই জানা গেল এই অভিনেতার বলিউড যাত্রার খবর।

এপার আর ওপার বাংলায় সিনে দুনিয়া কাঁপানোর পর এবার তিনি বলিউডে যাত্রা করতে যাচ্ছেন। কাজ করবেন রাজকুমার হিরানির সঙ্গে।

বলিউডের বিখ্যাত ছবি ‘মুন্নাভাই’ সিরিজের তিন নম্বর পর্বে তাকে দেখা যাবে। শুক্রবার (২ আগস্ট) আনন্দবাজার অনলাইনের বিশেষ শো ‘অ-জানাকথা’য় এ বিষয়ে কথা বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

দুবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা বললেন, ‘‘আসলে ডিজনি প্লাস হটস্টার বাংলায় কনটেন্ট বানাতে চায়। বাংলা ও মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে কাজ করতে চান ওরা। ওদের পরিকল্পনা, প্রথম প্রজেক্টটা রাজকুমার হিরানিকে দিয়ে করাবেন।’’

‘মুন্নাভাই’-এর স্রষ্টা রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লগে রহো মুন্নাভাই’— এই দুই ছবিই দর্শকদের মাতিয়েছে। এই দুই ছবির হাত ধরে বলিপাড়ায় বিপুল সাফল্যের মুখ দেখেছেন সঞ্জয় দত্ত। এ হিসেবে বলিউডেও শক্ত অবস্থান তৈরি করতে পারে বাঙালি এই গুণী অভিনেতা।

শুধু তাই নয়, ভারতের ‘পাতাললোক’ ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাবে তাকে। তবে দেশের বাইরে কাজ করা প্রসঙ্গে এই গুণী অভিনেতা বলেন, নিজের দেশে অভিনয় করতে চিন্তা না হলেও অন্য দেশে কাজ করতে গেলে ভিসা-পাসপোর্ট, কাজের অনুমতি নেওয়াসহ অনেক বিষয় চিন্তা করার থাকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন