২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

বেগুনের ঔষধি গুণ জানলে অবাক হবেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৫:০১ সন্ধ্যা

বেগুনের ইংরেজি প্রতিশব্দ এগপ্লান্ট। এগ বা ডিমের মতোই নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজিটি। নাম বেগুন হলেও গুণের যেন কমতি নেই এই খাবারটির।

বেগুন ভাজা, যেকোনো তরকারি তৈরি কিংবা মাছ রান্না করতে আপনার অবশ্যই প্রয়োজন হবে এই প্রয়োজনীয় সবজিটি। এটি রান্না করা তরকারিকে আরও সুস্বাদু করে তোলে।

যদি অ্যালার্জির সমস্যা না থাকে, তবে প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন এই সবজি। কেননা, আয়ুর্বেদশাস্ত্রে উল্লেখ রয়েছে, বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে বেগুন।

যেমন, ডায়েটে নিয়মিত বেগুন থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই গাছের শিকড় কাজে লাগে হাঁপানি রোগীদের চিকিৎসায়।

যাদের ডায়াবেটিস নেই, তারা রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা ঠিক রাখতে এই সবজিটিকে প্রতিদিনের খাবারে ঠাঁই দিতে পারেন। বেগুনে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার। এ ছাড়াও রয়েছে ভিটামিন এ এবং সি।

আপনার শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে কিংবা ওজন কমাতে ডায়েটে অবশ্যই রাখুন বেগুন। এতে ক্যালরির পরিমাণ অনেক কম। তাই এ খাবার হজম হতে দেরি হয়।

খাবার হজম হতে দেরি হওয়ায় খিদেও অনেকটা কমে আসবে আপনার। শরীরকে ফিট রাখতেও তাই প্রতিদিন খেতে পারেন বেগুন।

নিয়মিত বেগুন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। চোখ, দাঁত, হাড়ের সুরক্ষায়, ক্ষতস্থান শুকাতে, মুখের ঘা প্রতিরোধ করতে কিংবা রক্তশূন্যতা এবং অনিদ্রা দূর করতে বেগুন একটি আদর্শ খাবার।

শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়াতে বেগুন কার্যকর। তাই বেগুনের সব পুষ্টি পেতে তরকারি বা ভাজা রান্না না করে ভর্তা হিসেবে খেতে পারেন এই উপকারী সবজিটি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন