২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৪৭ সন্ধ্যা

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৭ জনে। এ সময় শনাক্ত হয়েছে ১১৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২হাজার ৩৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৩৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন