২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৩৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র উপকুল থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাগর পাড়ের সন্দ্বীপ ঘাট থেকে প্রায় ৬শত মিটার দুরে সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়।

এসময় মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড শাখার সহযোগিতায় পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

এব্যাপারে কুমিরা নৌ পুলিশের এসআই চাঁদ মিয়া বললেন, বিকালে বাঁশবাড়িয়া সাগর উপকুলে ভেসে আসা অর্ধগলিত এক যুবকের মৃতদেহের খবর পাই স্থানীয়দের মাধ্যমে। গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে যুবকের লাশটি ৪/৫ দিন আগের। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন