২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে ঘরের বেড়া ফাঁক করে চুরি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৯:২২ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ফাঁকা ঘরের বেড়া ফাঁক করে নগদ টাকাসহ সাড়ে ৭ ভরি স্বর্ণ নিয়ে গেছে চোরের দল।

গতকাল শুক্রবার(২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুরে এ ঘটনা ঘটেছে।

সৈয়দপুর রকিম উদ্দিন শরীপ বাড়ির সৈয়দা হাসিনা বেগমের ঘরে চুরি সংগঠিত হওয়ার ঘণ্টা খানেক পর বিকেল ৪টার দিকে বাড়ি ফিরেন পরিবারের লোকজন। দেখতে পান আলমিরা ভাঙা, ঘরের সবকিছু এলোমেলো। এ ঘটনায় আগামীকাল রবিবার থানায় অভিযোগ দায়ের করা হবে জানিয়েছেন হাসিনা বেগম।

পরিবারের সদস্য এস এম অমি জাওয়াদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সকলে। তিনিও শহরে ছিলেন। ওইদিন বিকেল ৪টার দিকে ঘরে ফিরে এসে এ ঘটনা জানতে পারেন। চোরের দল বেড়া ফাঁক করে ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙে নগদ সাড়ে ৬ হাজার টাকা, সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

ঘরের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ৩টার দিকে বাড়িতে প্রথমে দুইজন, পরে একজন প্রবেশ করে। তাদের দুইজনের কাঁধে বস্তা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন বলেন, টোকাই সেজে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন