২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

দুই বাসের প্রতিযোগিতায় চাকায় পিষ্ট মা-ছেলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ । ২:৫৮ দুপুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী দুই বাসের প্রতিযোগিতাকালে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা মানসুরা (২৪) ও ছেলে আফিফ (৪)। তারা নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা ও তার ছেলে আফিফ।

এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন।

তিনি জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ান। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার (চালকের সহকারী) পালিয়ে গেছেন বলে জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন