২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৮ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি ঘোষনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ । ৬:১৮ সন্ধ্যা

চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগরের এস.এস নুর কমপ্লেক্স মিলানায়তনে আয়োজিত ১৫ উপজেলার ভাটা মালিকদের একসভা থেকে এ কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারকে।

কমিটি ঘোষনার আগে ভাটা মালিকরা ফটিকছড়ির মেয়র উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ ইসমাঈল হোসাইন এর সভাপতিত্বে এক সভায় বসেন। এস.এম শাহেদ উল্লাহ জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সমিতির নেতৃবৃন্দ ইটভাটা পরিচালনায় সরকারের দেয়া নিয়মবিধি নিয়ে আলোচনা করেন।

বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর আমীনুল ইসলাম, ফরিদুল আলম, আবদুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন চৌধুরী, আবিদ হোসেন মানু, সাইফুল ইসলাম খোকা, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন,

শফিউল আজম, সৈয়দ হোসেন কোম্পানী, এস.এম শহিদুল্লাহ রনি আমীনুল হক চৌধুরী, কামাল উদ্দিন, মো. রাশেদ, মো. সরোয়ার, ইমরুল কবীর রাশেদ, এস.এম আলী নেওয়াজ প্রমুখ।

এ কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ ইসমাঈল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ সৈয়দ মো. শাহেদ উল্লাহ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন