২৪ ঘন্টা নিউজ
রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৮ সফর ১৪৪৪ হিজরি

আবার প্রেমের সম্পর্কে জড়ালেন লিওনার্দো!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ । ৪:১৪ বিকাল

সুদর্শন নায়ক হিসেবে হলিউড ইন্ডাস্ট্রিতে এক উজ্জ্বল নক্ষত্র হলো লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রেমের ক্ষেত্রে তিনি সব সময়ই কম বয়সী নারীদের প্রতি বেশি ঝুঁকে পড়েন। এবার প্রেমের সম্পর্কে ঝুঁকেছেন ২২ বছর বয়সী মারিয়ার প্রেমে।

পুরো নাম মারিয়া বেরেগোভা। ইউক্রেনীয় এই মডেলের সঙ্গে প্রায়ই ঘুরতে দেখা যাচ্ছে এই হলিউড অভিনেতাকে।

সম্প্রতি দক্ষিণ ফ্রান্সের সেন্ট ট্রপিজে একটি বিলাসবহুল ইয়টে হুল্লোড়ে পার্টিতে লিওর পাশেই দেখা গেছে মারিয়া বেরেগোভাকে।

প্রাক্তন প্রেমিকা ক্যামিলার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর বিচ্ছেদ বিষাদের কোনো প্রভাবই পড়েনি তার মধ্যে। বরং অনেকটাই ছিলেন ফুরফুরে মেজাজে।

হলিউডের বাতাসে তাদের প্রেমের গুঞ্জন উঠলেও মারিয়া কিংবা লিও কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরং ‘হিউসে, এড অ্যান্ড এরিন’ নামে সিডনির একটি জনপ্রিয় রেডিও শোয়ের সাক্ষাৎকারে লিওর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে অস্বীকার করেছেন লিওনার্দোর এই নতুন প্রেমিকা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন