সীতাকুণ্ডে দুই সন্তানের জননী তাসলিমা আক্তার(২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১১টায় উপজেলারবাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রামে এঘটনা ঘটে।তাসলিমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের নড়ালিয়া এলাকার ওমান প্রবাসী আলমগীরের স্ত্রী।
পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দুই সন্তানের জননী তাসলিমা আক্তারের সাথে পারিবারিক কলহের বিরোধ চলে আসছে দীর্ঘ দিন ধরে। গত দুই মাস আগে তার স্বামী ওমান চলে যায়। শনিবার রাতে তার শাশুড়ি বেড়াতে চলে গেলে রবিবার সকাল ১১টার সময় গৃহবধূ তাসলিমা ঘরের দরজা বন্ধ করে দুই সন্তানকে বাহিরে রেখে সিলিং ফ্যানের সাথে উরনা লাগিয়ে আত্মহত্যা করে। পরে আশেপাশে লোকজন দেখতে পেয়ে সিলিং ফ্যান থেকে নামিয়ে নেন।
সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশর বলেন, সকাল ১১টার সময় তাসলিমা ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘরের বাহিরে থাকা দুই সন্তান দরজার সামনে কান্নাকাটি করতে দেখে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। পরে এলাকাবাসী আমাকে খবর দিলে আমি বিষয়টি পুলিশকে অবগত করি।
সীতাকুণ্ড থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ফারুক জানান, দুই সন্তানের জননী গৃহবধূ তাসলিমা আক্তার আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। প্রাথমিক ভাবে ধারনা করছি যে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৫৫ সন্ধ্যা