২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৪ হিজরি

আনিসুর রহমান মিলনের স্ত্রী মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ । ১২:৫৭ দুপুর

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টা ৫৭ মিনিটে বেকার্সফিল্ড কার্ন মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পলি আহমেদ। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি।

মিলনের স্ত্রীর মৃত্যুতে অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহসভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না-ফেরার দেশে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

সামাজিক মাধ্যমে মিলনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন নির্মাতা-অভিনেতাসহ শুভাকাঙ্ক্ষীরা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন