২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৪ হিজরি

সোনমকে মা হতে দেখে হতবাক ভাই অর্জুন!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ । ১:৪৯ দুপুর

নতুন সদস্যের আগমনে এখন খুশির জোয়ার বইছে কাপুর পরিবারে। তবে দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই ঘোর যেন কাটাতে পারেনি ভাই অর্জুন কাপুর।

ইনস্টাগ্রামে তারই প্রতিফলন দেখা গেল। রোববার ( ৪ সেপ্টেম্বর) একটি ছবি পোস্ট করেন তিনি। কফি উইথ করণের একটি শো-তে অংশ নেয়ার ফাঁকে ছবিটি তুলেছিলেন তারা, যা এতদিনে প্রকাশ্যে আনলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, কালো লং গাউন পরিহিত সোনম সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন। আর তার ঠিক পাশেই চেয়ারে বসে সোনমের স্ফীতোদরের দিকে তাকিয়ে দৃশ্যতই খানিকটা বিহ্বল অর্জুন।

পোস্ট করা ছবিতে সোনমকে উদ্দেশ করে লেখা: ‘দ্যাখ, কে বেড়ে উঠেছে, আর এখন কে মা হয়েছে!!! ওএমজি (ওহ্‌ মাই গড) এটা তুমি, সোনম কাপুর।’ লেখা শেষ করেই পাশে জুড়ে দিয়েছেন একটি টুকটুকে লাল হৃদয়ের ইমোজি।

মাত্র ১৫ দিনের ব্যবধান পিঠাপিঠি এই ভাইবোনের। একসঙ্গেই বেড়ে উঠেছে তারা। খুনসুটি ভরা তাদের সম্পর্ক। সেই ছোট্ট সোনমই আজ এক পুত্রসন্তানের মা। যেন বিশ্বাসই করতে পারছেন না ভাই অর্জুন কাপুর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন