রাউজানের পশ্চিমগুজরাস্থ কৈলাসেশ্বরী কালী মন্দির ও শ্রী তারামঠ পরিচালনা পরিষদের সভা অমর কৃষ্ণ বনিকের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক সনজীব ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিগত পরিচালনা পরিষদের বিদায়লগ্নে মুল্যায়ন মুলক আলোচনা করেন উপস্থিত গ্রামবাসী।
বিদায়ী সাধারণ সম্পাদক প্রবীর ধর তার পরিষদের বিস্তারিত তুলে ধরেন। কোষাধ্যক্ষ শ্রীকান্ত চৌধুরী আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন মৃদুল পারিয়াল, রতন ধর, রবীন্দ্র বনিক, স্বপন চৌধুরী, মাখন বনিক, বিজয় বনিক, বিকাশ ধর, শিবু চক্রবতী, মিন্টু বড়ুয়া, অসীম পারিয়াল, স্কাইল্যাব দে, বাবুল চৌধুরী, সঞ্জয় বনিক, জগদীশ দে, সুমন চৌধুরী, কাঞ্চন ঘোষ প্রমুখ।
অন্যদিকে উপস্থিত সভ্যবৃন্দের সম্মতিক্রমে মন্দির পরিচালনা পরিষদের আগামী ৩বছর মেয়াদী পরিচালনা পরিষদ গঠিত হয়। এতে সকলের সম্মতিক্রমে প্রকৌশলী মাখন বনিককে সভাপতি, প্রকৌশলী স্কাইল্যাব দে’কে সাধারণ সম্পাদক, বাবুল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, কাঞ্চন ঘোষকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়।
নবাগত কমিটি’র সদস্যবৃন্দ মন্দির পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কোন গঠনমুলক সমালোচনা সাদরে গ্রহণের প্রতিশ্রুতি দেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩৯ বিকাল