২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ । ৫:০৭ সন্ধ্যা

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দঁগাও, বায়েজিদ ও পাঁচলাইশ) সংসদীয় আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান খান তার মনোনয়ন ফরম গ্রহন করেন।

এর আগে গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির একক প্রার্থী হিসাবে আলহাজ্ব আবু সুফিয়ানকে মনোনয়ন চূড়ান্ত করে চিঠি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান।

মনোনয়ন ফরম জমাদানকালে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খানসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন