২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ১০:২৯ সকাল

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে তাঁদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।

কংগ্রেসের জানায়, তাঁরা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।

শেখ হাসিনা ২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন