২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

বাঁশখালীতে ৬০ বসতঘর আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ২:১৬ দুপুর

 

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত সাড়ে তিনটার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এ/কে.

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন