২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন:নিহত ১,দগ্ধ ২৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ । ৬:৪৩ সন্ধ্যা

ঢাকার কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ২৮ জন। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ১০ ইউনিট কাজ করছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী মো. জাহিদ সংবাদমাধ্যমকে জানান, আগুনে দগ্ধ হয়ে ২৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

একজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এ ঘটনার পরপরই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন