২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩৯ বিকাল

 

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বুধবার মগদাই বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে অনুষ্টিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়া।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতা জামাল উদ্দিন, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজিব কুমার, ইমতিয়াজ হোসেন, আনোয়ার হোসেন, কানুরাম দাশ, মোহাম্মদ আবছার, চন্দন বিশ্বাস, ইউপি সদস্য রিটন দে, টনি বড়ুয়া, ইউপি সদস্য মোহাম্মদ দুলাল, মোহাম্মদ রাশেদ, শাহাদাত হোসেন, মোঃ আলম, আবদুল আল মাসুদ, আকবর আলী জয়, মোহাম্মদ রুবেল মোহাম্মদ আরিফ,সাফায়েত হোসেন তৌহিদ, হোসেন,ফয়সাল মাহমুদ তৃষাদ, দেলোয়ার হোসেন,জাহেদুল আলম রিমন, নেয়ামত আলী, রায়হান, সুজিত বড়ুয়া, রনো বড়ুয়া, সালাউদ্দিন, নাঈম, ফরহাদ আসিক প্রমুখ।

এ/কে.

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন