২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

চুয়েট প্রশাসনের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫০ বিকাল

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীতব্য অভিন্ন নীতিমালার বিষয়ে ফেডারেশনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে চুয়েট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিঞা, সহ-সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান, যুুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন ভূঁইয়া তুহিন, কার্যনির্বাহী সদস্য মো. তৌফিক এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন, সহ-সভাপতি মো. সুমন, নির্বাহী সদস্য মো. আলমগীর প্রমুখ। এ সময় চুয়েট স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলা ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে চুয়েটের সর্বস্তরের কর্মচারীদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হয়।

এ/কে.

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন