২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিকের জামিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫৪ বিকাল

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির সাংবাদিক সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল এর সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ এর মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী এর মিরসরাই প্রতিনিধি), মো. জহিরুল ইসলাম (আমার সংবাদ এর সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, দৈনিক সাঙ্গু, বাংলা ট্রিবিউন এর মিরসরাই প্রতিনিধি) এর জামিন মঞ্জুর করেন।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খাঁন রনি, রেদোয়ান উদ্দিন।

প্রসঙ্গতঃ ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোণামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেয়ার করায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা (নং- ৭০/২১) দায়ের করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন