২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১১ সফর ১৪৪৪ হিজরি

মানসিক রোগীর দোহাই দিয়ে ভাইকে শিখলে বেঁধে রাখলেন ভাই, উদ্ধার করলেন এসিল্যান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ১১:০৯ রাত

আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক রোগীর দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে শিকলে বেঁধে রাখা হয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিনকে (২৭)। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন চট্টগ্রাম খবরকে বলেন, দীর্ঘদিন ধরে মো. শাহাবুদিনকে তাঁর ভাইয়েরা একটি ঘরে বেঁধে রাখেন। মানসিক অসুস্থ বলে অপবাদ দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এমন অভিযোগ পেয়ে বুধবার বিকেলে পুলিশসহ নিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে।

সাহাবুদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন