২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১২ সফর ১৪৪৪ হিজরি

কোভিডে আরও ১ মৃত্যু, শনাক্ত ৩৮৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ । ৬:০৮ সন্ধ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের ‍মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৮৮ জনের দেহে। যার ফলে শনাক্তের হার ছাড়িয়েছে ৭ শতাংশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে। আর এই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে।

এর আগে, বুধবার (৭ সেপ্টেম্বর) করোনায় কেউ মারা যায়নি। শনাক্ত হয়েছিল ২৮২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়; আর পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪১টি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন