২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪৪ হিজরি

আকবর আলী খান মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ । ১২:২৪ রাত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে আকবর আলী খান জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন। যুদ্ধকালে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন।

তিনি ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সঙ্গে পদত্যাগ করেন।

আকবর আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়ন করেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯৬৭-৬৮ মৌসুমে তিনি লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ১৯৭০ সালে হবিগঞ্জ মহুকুমার এসডিও হিসেবে পদস্থ হন।

তার ‘হিস্টোরি অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের ইতিহাস’ বইটি খুব বিখ্যাত। এছাড়া, অর্থনীতি, সাহিত্যসহ সমসাময়িক বিষয় নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন আকবর আলী খান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন