২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৪ সফর ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ২:৪৮ দুপুর
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। ১০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৪ টার দিকে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের খন্ডলের ঘাটা রাস্তার পাশ হতে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম মারুফ হোসেন সায়মন (২৩)। সে উপজেলার ধলই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রহিমুর দীঘির পাড় তুফান আলী বলির বাড়ির আব্দুল মালের ছোট ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সায়মন একসময় প্রবাসে থাকত পরে দেশে এসে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি সরকারহাট বাজারের একটা ডিজে গানের সাউন্ড সিস্টেমে কাজ করত।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের একটা বিয়ে বাড়িতে গানের প্রোগ্রামে গেলে সকালে তার বাড়ির কাছাকাছি মুনিয়াপুকুর এলাকার খন্ডলের ঘাটায় তার লাশ পাওয়া যায়। নিহত সায়মনের প্রতিবশীরা জানায় তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।
হাটহাজারী মডেল থানা পুলিশের ওসি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জে-আর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন