চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে জড়িত খোরশেদ আলম (৪৩) কে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোলাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত খোরশেদ মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী এলাকার মৃত মোজাফর আহমেদ এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, খোরশেদ আলমকে হাটহাজারী উপজেলা থেকে আটক করা হয়েছে।
পরে তার দেখানো মতে চোরাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় জিআর পরোয়ানাও রয়েছে। আসামিকে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৯ সন্ধ্যা