চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ‘বন্ধুত্বের বন্ধন মীরসরাই’ এসএসসি-২০০২ ব্যাচের মিলনমেলা ও গেটটুগেদার গত ৯ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলার মহামায়ায় দিনব্যাপী নানান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
এসএসসি ও দাখিল-২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক সহপাঠী বন্ধুদের অংশগ্রহণে মুখরিত ছিলো মহামায়া লেক এলাকা।
মিলনমেলা অনুষ্ঠানে মোরগের লড়াই, রাজকন্যার কপালে টিপ পরানো, বেলুন ফুটানো ও বলপাস সহ মোট ৪ টি ইভেন্টের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, না ফেরার দেশে চলে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন,
স্কুল ভিত্তিক পরিচয় পর্ব ও স্মৃতিচারণ, মেজবানির মাধ্যমে মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাস্তা, খেলায় অংশগ্রহণকারী ও ফটো কন্টেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দীর্ঘ ২০ বছর পরে মিলনমেলায় অংশ গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করে সেই সাথে সকল সহপাঠী বন্ধুদের মধ্যে উদ্দীপনা, উৎফুল্লতা বিরাজ করে এবং সকলেই নিজেদের মধ্যে হাসি-আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করে।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৫১ সন্ধ্যা