২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪১ হিজরি

ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ । ১০:৫৮ সকাল

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইতে ইসলাম ধর্মের অবমাননা মামলার তিন শ্রীলঙ্কান নাগরিকের বিচার কার্যক্রম শুরু করেছে দুবাই আদালত। মে মাসে তাদের গ্রেফতার করেছে আল বারাসা থানার পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার দুর্ঘটনার পর এই তিনজন ইসলাম ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন। পোস্ট দেখে সাথেসাথে তাদের সহকর্মীরা পুলিশে অভিযোগ জানালে পুলিশ সত্যতা যাচাই করতে তাদের ল্যাপটপ ও মোবাইলসহ তিনজনকে আটক করে।

দুবাই পাবলিক প্রসিকিউশন অনুসারে জানা যায়, তিনজন আসামী ২৮ থেকে ৩৪ বছর বয়সী। বুধবার শুনানিতে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে।

আগামী ২০ ডিসেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করেছে দুবাই সুপ্রিম কোর্ট।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন