২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪৪ হিজরি

সব পূজামণ্ডপ থাকবে সিসিটিভির আওতায়, টহল দেবে ভ্রাম্যমাণ আদালত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৩:০৮ বিকাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্যেরা নিয়োজিত থাকবেন। পূজামন্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত টহল দেবে।’

আজ রোববার সচিবলায়ে স্বরাষ্ট্র মন্তণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পূজার সময় ভ্রাম্যমাণ আদালত টহল দেবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন