চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তুষার মজুমদার (০৮) ও তনুশ্রী মজুমদার (০৬) নামে একই পরিবারের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১১ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১টার সময় সদর ইউনিয়নে আনোয়ারা থানার পাশের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাই-বোন বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ীর সিএনজি (অটোরিকশা) ড্রাইভার শ্যামল মজুমদারের ছেলে-মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুই ভাই-বোন আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুষার মজুমদার দ্বিতীয় শ্রেণী ও তনুশ্রী মজুমদার শিশু শ্রেণীর ছাত্র-ছাত্রী। দুপুরে স্কুল থেকে বাড়ী এসে পুকুরে গোসল করতে যায়। এসময় চাউল ক্রয় করতে নিহতদের মা দোকানে যায়। নিহতদের মা দোকান থেকে এসে তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে।পরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজুয়ানা আহমেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে স্কুল ছাত্র-ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এস.এম জয়নাল আবেদীন তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৪:২০ বিকাল