২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যানের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৪১ বিকাল

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া মাহবুবুর রহমান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার সময় উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের শেখপাড়ার ইব্রাহিম মঞ্জিলের একটি রুম থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মাহবুবর রহমান ব্যাচেলর হিসেবে ওই বিল্ডিং এ ভাড়া থাকতেন এবং শিবপুর পল্লী বিদ্যুত সমিতির (৩) লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে পল্লিবিদ্যুতের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইউছুফপুর গ্রামের আবিদুর রহমানের পুত্র।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই নির্মল ত্রিপুড়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। একটি রুম থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে পারিবারিক কহলের কারণে সে আত্নহত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোটে বিস্তারিত জানা যাবে।ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ইউছুপ (৩৬) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ভুজপুর থানধীন হাসনাবাদ এলাকার নিজ খামারের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে রাখে বলে ধারনা করছে স্থানীয় বাসিন্দারা। নিহত ইউছুপ দাঁতমারা ইউপির হাসনাবাদের আজলা পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ইউছুপ খামারে আসে এরপর আর ঘরে ফিরেনি। গতকাল রোববার সকালে স্বজনরা খোঁজাখুঁজির পর খামারের সামনে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে দেখতে পায়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী জানায় নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কারা জড়িত এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন