চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে দোকান ঊহৃ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। গতকাল ১১ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সদস্য বিমান ধরকে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিমান ধর বাকলিয়ার কেবি আমান আলী সড়কের রাহাত্তারপুল নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের স্বত্বাধিকারী।
গত ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়ার উপজেলার গৈড়লায় রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে খুন হন তিনি। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের ছেলে।এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা পুলিশকে দ্রæত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের আহŸান জানিয়ে বলেন, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের হত্যাকান্ড, দোকান ডাকাতি, ছিনতাই ইত্যাদি কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা আজ পর্যন্ত পাইনি।
এসময় বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃনাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজিৎ সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুজিত কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
জে-আর/জে-এম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৪৭ বিকাল