২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৫ সফর ১৪৪৪ হিজরি

চন্দনাইশে বিভিন্ন জায়গায় মাছের পোনা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৬:২০ সন্ধ্যা
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বিভিন্ন জায়গায় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ উপলক্ষে চন্দনাইশ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি খাস জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
১১ সেপ্টেম্বর (রোববার) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে মাছের পোনা বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক অয়াহিদুজ্জামান মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রাণী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী প্রমুখ।
জে-আর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন