২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪৪ হিজরি

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ । ৯:৪৮ সকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে কথা বলতে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন। এ সময় লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেবেন।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য নিশ্চিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দু’দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন