২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪৪ হিজরি

ভারতের সঙ্গে মৈত্রী রক্তের বন্ধনে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৯ সন্ধ্যা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত-বাংলাদেশ মৈত্রী রক্তের অক্ষরে, রক্তের বন্ধনে আবদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরও দৃঢ় হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর দফতরে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করেছেন এবং এ সফরে অনেকগুলো অর্জন আছে। যেমন- কুশিয়ারা নদীর পানি আমাদের পক্ষে বণ্টন, ভারতের স্থলভাগের ওপর দিয়ে তৃতীয় দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি সুবিধা যার জন্য আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম, আলাপ আলোচনার মধ্যেই ছিলাম, সেটি এ সফরে সুরাহা হয়েছে, এটি একটি বড় অর্জন।

এই সফর সফল করার ক্ষেত্রে ভারতের হাইকমিশনার দোরাইস্বামীর অনেক বড় ভূমিকা ছিলো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দোরাইস্বামী অত্যন্ত কর্মদক্ষ হাইকমিশনার তার কর্মকালে ভারত-বাংলাদেশ মৈত্রীবন্ধন আরো মজবুত হয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সাক্ষাতের বিষয়ে ড. হাছান জানান, আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকটি প্রধানমন্ত্রী অনুমোদনের পর আমরা আশা করছি এ বছরের মধ্যেই সেটি রিলিজ করা সম্ভব হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন