২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৪৮ সন্ধ্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চারদিনের ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী। তিনি গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন