চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় (ওএমএস) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির ডাটাবেইজ হালনাগাদ এ অনুমোদন প্রাপ্ত ও যাচাইকৃত ২’শ ৯৮ জন ভোক্তাদের মাঝে ১৫ টাকা কেজিতে চাউল বিতরণ করা হয়েছে।
ওএমএসের চাউল বিতরণ কার্যক্রমে চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাতরী ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলম, চাতরী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নান আজাদ, নিতাই চন্দ্র দে, বিকাশ ঘোষ, শামসুল আলম, জিয়াউল হক, মহিলা ইউপি সদস্য মিনু আকতার, ঝিনু আকতার, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, ওএমএস ডিলার শওকত ওসমান, উদ্যোক্তা মহি উদ্দিন প্রমুখ।
চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের প্রচেষ্ঠায় সারা দেশের ন্যায় চাতরী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডাটাবেইজ হালনাগাদ এ অনুমোদন প্রাপ্ত ও যাচাইকৃত ২’শ ৯৮ জন ভোক্তাদের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কমদামে শেখ হাসিনা সরকারের ১৫ টাকা দরে চাল পেয়ে হাসি ফুটেছে নিম্ন আয়ের মানুষের মুখে।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ । ৭:২০ রাত