২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪৪ হিজরি

ফটিকছড়িতে মাদরাসা শিক্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৫৩ সন্ধ্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে আট বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া এলাকার লোকজন তাকে ধরে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ।

গ্রেফতার মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদরাসার শিক্ষক।

ভুক্তভোগী শিশুটির বাড়িও গার্ডপাড়ায়। সেখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে আরবি পড়তে শিশুটি ওই মাদরাসায় যেত বলে জানিয়েছে পুলিশ।

ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, সোমবার বিকেল তিনটার দিকে শিশুটি মাদরাসায় হানিফ হুজুরের কাছে আরবি পড়তে যান।

এসময় মাদরাসায় অন্য শিক্ষার্থীরা ছিলেন না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়।

গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদরাসায় গিয়ে হানিফকে আটক করে রাখে। পরে তাকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন