চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন তিনজন।
আজ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবির হাটে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, সকাল ১০টার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়।
এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ । ৬:৫৬ সন্ধ্যা