২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৪ হিজরি

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ডক্টর জি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ১:২৬ দুপুর

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পেল আয়ুষ্মান খুরানা ও রাকুল প্রীত সিং অভিনীত ‘ডক্টর জি’।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডক্টর জি’। শিগগিরই নির্মাতাদের পক্ষে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ সিনেমা মুক্তির ১১ দিন পর মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘রাম সেতু’ এবং অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’। সেই হিসাবে একই মাসে মুক্তি পাচ্ছে রাকুল প্রীত সিংয়ের দুই সিনেমা। কারণ, ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় অজয়ের নায়িকা রাকুল।

জঙ্গলি পিকচার্স প্রযোজনা সংস্থার ব্যানারে ‘ডক্টর জি’ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও শেফালি শাহ। এ সিনেমা নিয়ে আয়ুষ্মান ও জঙ্গলি পিকচার্সের তৃতীয় যৌথতা। ‘ডক্টর জি’র আগে এ প্রযোজনা সংস্থার ব্যানারে আয়ুষ্মান ব্যবসাসফল ‘বেরেলি কি বরফি’ ও ‘বাধাই হো’ করেছিলেন।

অনুভূতি কাশ্যপ পরিচালিত এ সিনেমাকে বলা হচ্ছে ক্যাম্পাস কমেডি-ড্রামা, যেখানে দুই কেন্দ্রীয় চরিত্র ডাক্তার। চিত্রনাট্য লিখেছেন সুমিত সাক্সেনা, বিশাল ওয়াঘ ও সৌরভ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন