২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মন্দির ভাংচুর ও মন্দিরের মালামাল চুরির মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আসামির নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা দাড়াঁলিয়াপাড়া গ্রামের মৃত ছালে আহম্মদের ছেলে।
তার বিরুদ্ধে ২০১১ সালে মন্দির ভাংচুর ও মন্দিরের মালামাল চুরির মামলা রয়েছে। মামলা নং ( ১০৭/১১)। সীতাকুণ্ড মডেল থানার এসআই মামুন হোসেন জানান, বুধবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ । ৫:৪১ সন্ধ্যা