২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৪ হিজরি

রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৪২ রাত

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেওয়া হয়।

জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

গত ৩১ আগস্ট হঠাৎ জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি দেয় জাপার সংসদীয় কমিটি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন