২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ড থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ ম ম দিলসাদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ৯:০২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (আংশিক) নিয়ে গঠিত চট্টগ্রাম ২ থেকে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আ ম ম দিলসাদ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন তিনি। আ ম ম দিলসাদ সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য।

মনোনয়ন পত্র জমা দানকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মনির আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

আ ম ম দিলসাদ বলেন, সেবার ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। গত পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্বে থেকে আমার সাধ্য মতো বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করেছি এবং আগামীতেও কাজ করতে চাই। তাই সকল ভোটারদের কাছে আবারও ভোট প্রার্থনা করে মানুষের সেবা করার সুযোগ চাই।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন