চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী। এছাড়াও আনোয়ারা থেকে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিলুওয়ারা বেগম।
১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের মনোনীত সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা ইউপি চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী,
আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, হাসনাইন শাকিল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,
বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশীদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদ সদস্য প্রার্থী এস এম আলমগীর চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের সাথে থেকে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। তাই ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আমাকে পুনরায় উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জেলা পরিষদ নির্বাচন করা সুযোগ দিয়েছে। মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৪২ বিকাল