২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৪ হিজরি

সিইসি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:১৯ বিকাল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক অফিস আদেশে বলা হয়, সিইসি হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। তবে অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

পরে তার অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন