২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে বিএম ডিপোতে নিহত আরো দুইজনের লাশ শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ । ১০:০১ রাত

তিনমাস পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে নিহত চমেক হাসপাতালের মর্গে থাকা আরও দুই জনের লাশ শনাক্ত হয়েছে। শনাক্ত করা ব্যক্তিরা হলেন মো. মাঈন উদ্দিন (২৩) ও মো. জুয়েল রানা (৩১)। মাঈন উদ্দিনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সিরাজপুর গ্রামে।

জুয়েল রানার বাড়ি একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জনের লাশ শনাক্ত করা হলো। উল্লেখ্য, গত ৪ জনু সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০জন ফায়ার ফাইটারসহ নিহত হন ৫১ জন। আহত হন ২৫০ এর বেশী। এদিকে শনাক্ত না হওয়ায় চমেক হাসপাতালের মর্গে পড়ে আছে দগ্ধ হয়ে যাওয়া আরো ১২ লাশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন