২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৪ হিজরি

বাবা হতে চলেছেন হলিউডের ‘ডেডপুল’!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ । ২:০৬ দুপুর

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি। খুব দ্রুত নতুন সদস্য আসতে চলেছে তাদের সংসারে।

বর্তমানে এই দম্পতির সংসারে জেমস, ইমেজ এবং বেটি নামের তিন সন্তান রয়েছে। ৩৫ বছর বয়সী ব্লেক আবার মা হতে পারায় খুশির অন্ত নেই রায়ান-ব্লেকের সংসারে।

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) একটি ফোর্বস পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই তারকা দম্পতি। তখনই সবার নজরে আসে ব্লেকের স্ফীতোদর।

সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চান। এর জন্য তিনি কিছু সময়ের জন্য অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চান।

তিনি সাংবাদিকদের আরও জানান, আমি চাই বাচ্চাদের দেখভালের জন্য ওদের বাবা অথবা মা যে কোনো একজন সবসময় থাকুক।

তারকা দম্পতির পরিবারে নতুন সদস্য আসার খবর শুনে ভক্তরা খুশি হওয়ার পাশাপাশি হতাশও হয়েছেন। কেননা নতুন সদস্যের আগমনের জন্য অভিনয় জগৎ থেকে বেশ লম্বা সময়ই অনুপস্থিত থাকবে এই হলিউড তারকা দম্পতি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন