২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ । ১২:০৭ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে সংক্রমণ হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

আজ ১৬ সেপ্টেম্বর, শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর সাতটি ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্ত ৩ জনই শহরের বাসিন্দা।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭৯৬ জনে।

এর মধ্যে ৯৩ হাজার ৮৯৭ জন শহরের বাসিন্দা এবং গ্রামের ৩৪ হাজার ৮৯৯ জন। এছাড়া করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ জনে।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরণে ১৬টি নমুনা পরীক্ষা করে দুটিতে সংক্রমণ ধরা পড়ে। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ১৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪, এপিক হেলথ কেয়ারে ৫, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ ও এভারকেয়ার হসপিটালে দুটি নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবরেটরিতে পরীক্ষিত ৩৮ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন