২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৪ হিজরি

আনোয়ারার চাতরী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ । ৮:৪০ রাত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাতুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিদুল সিকদার। সাধারণ সম্পাদক পংকজ দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাতুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য নুরুচ্ছফা, সাবেক যুগ্ম সম্পাদক শওকত ওসমান, আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক নওফেল আলম, পুজা উদযাপন কমিটির যুগ্ন অর্থ সম্পাদক নন্দন ঘোষ, প্রনতোষ দত্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন দত্ত, সমীর দত্ত, ইউপি সদস্যদের মধ্যে নিতাইপদ দাশ, বিকাশ ঘোষ, ধনঞ্জর বিশ্বাস ভোলা, রাশেদ নেওয়াজ ছুঠু ও মোহাম্মদ তারেক

সভায় শারদীয় দূর্গাপুজার নিরাপত্তা ও নির্বিগ্নে উদযাপনে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামরা স্থাপন, শৃঙ্খলা কমিটি গঠন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন, প্রতিদিন মন্ডপ পরিদর্শন, গ্রাম পুলিশ সার্বক্ষনিক মাঠে অবস্থান, ঝুঁকিপূর্ণ মন্ডপ গুলোতে পুলিশের অবস্থান নিশ্চিত করণ, ইউপি সদস্যরা নিজ নিজ স্ট্রাইকিং ফোর্স মনিটরিং করণসহ মাদক নির্মুলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন