২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২১ সফর ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ । ১১:৫৯ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ।

আজ ১৭ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চট্টগ্রামের ৮টি ল্যাবে ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্ত ২ জন নগরীর বাসিন্দা ও ১ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন