২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২১ সফর ১৪৪৪ হিজরি

‘৪৮ ঘণ্টার আগে রনির বিষয়ে কিছুই বলা যাবে না’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৮ সন্ধ্যা

কৌতুক অভিনেতা আবু হেরা রনিকে আইসিইউ থেকে স্পেশাল ওয়ার্ডে আনা হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন। বিশেষজ্ঞ-চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে চলছে রনিসহ দগ্ধ ৪ জনের চিকিৎসা। রনির শ্বাসনালীর ক্ষতি হওয়ার আশঙ্কা কতটুকু, সেটা ৪৮ ঘণ্টার আগে নিশ্চিত হওয়া যাবে না। আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছেন রনির স্বজনরা।

এর আগে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটের আবাসিক সার্জন এম এম আইয়ুব হোসেন জানান, আবু হেনা রনির শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত হলে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তিনি কয়েকবার বেলুন ওড়াতে ব্যর্থ হন। কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইনেই মূল মঞ্চে চলে যান।

কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পরে আশপাশের পুলিশ সদস্যরা পানি ঢেলে আগুন নেভায় এবং গাড়িতে করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন