২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২১ সফর ১৪৪৪ হিজরি

রাউজানের কদলপুরে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ । ৭:১১ রাত

চট্টগ্রামের রাউজানে তিন শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কদলপুর হযরত মোল্লা মিসকিন শাহ্ (র.) ইউনিট শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়সহ বিনামূল্যে এই চিকিৎসা সেবা সারাদিনব্যাপী এই কার্যক্রম চলে।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান। আশরাফ উদ্দীন শাহ পাভেলের সভাপতিত্বে এই চিকিৎসা সেবায় রাউজানের কদলপুর গ্রামের কৃতি সন্তান ডা. মোহাম্মদ ফারহান রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি এনামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েছ উদ্দীন, কদলপুর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক আলমগীর শাহ,

রাহাতিয়া নইমীয়া ব্লাড ব্যাংকের এডমিন ইমাম হোসেন চিসতি, রাউজান ব্লাড ডোনার্সের পরিচালক এ.আর রাশেদ, কাজী আসিফ, মোহাম্মদ কায়সার,

মোহাম্মদ মহসিন, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল কোরাইশি, মোহাম্মদ ফোরকান কোরাইশি, মোহাম্মদ ইব্রাহিম কোরাইশি, মোহাম্মদ মুবিন, নওশাদ, সাকিব, আরিফ, ইমন, রাসেল, আনিম, ইরফাত, আরেফিন, সাকিব, সিফাত, আরফাত, আসিফসহ প্রমূখ।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন